sekh mujibur rahomanOthers 

শেখ মুজিবুর রহমান স্মরণে

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ১৯২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। ফরিদপুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লিগ গঠন করা হলে তিনি হয়েছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর ১৯৫৩ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। ১৯৫৪ ও ১৯৫৬ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হয়েছিলেন। ১৯৬৯ সালে ঢাকায় এক সমাবেশে তাঁকে “বঙ্গবন্ধু” উপাধি দেওয়া হয়েছিল। ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে এক জনসভায় তিনি পূর্ব বাংলার নামকরণ করেছিলেন বাংলাদেশ। ১৯৭১ সালের ৭ মার্চ এক ভাষণে “বঙ্গবন্ধু” স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে উত্তাল হয়েছিল বাংলা। ওই সালের ১৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি হন। তাঁর জন্মদিন স্মরণ।

Related posts

Leave a Comment