সাফ সেরা ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৭ ভারতীয় ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের এই সাফল্য। কলম্বোয় ফাইনালে নেপালকে ৪-০ ফলাফলে পরাজিত করল ভারত। এই প্রতিযোগিতায় বি-গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ৩-১ ফলাফলে হারিয়েছিল নেপাল। শেষ পর্যন্ত নেপালকে চূর্ণ করে সাফ সেরা হল ভারত। অনূর্ধ্ব-১৭সাফ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেস খুশি।

