সাহিত্যিক সৈয়দ মুজতবা আলির জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর তাঁর জন্ম। বাংলাদেশের করিমগঞ্জে তিনি জন্মেছিলেন। বিশ্বভারতী ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। জার্মানির বন বিশ্ববিদ্যালয়েও পড়াশুনা করেছেন। বিশ্বভারতীতে পড়িয়েছেন। অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করেছেন। পাটনা ও কটক স্টেশনে উচ্চপদে চাকরি করেছেন। প্রখ্যাত এই সাহিত্যিকের উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে “দেশে-বিদেশে”,”চাচা কাহিনী”,”পঞ্চতন্ত্র” প্রভৃতি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

