mustafa siraj and birthdayEducation Others 

সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩০ সালের ১৪ অক্টোবর তাঁর জন্ম। মুর্শিদাবাদ জেলার খোশবাগপুরে তিনি জন্মেছিলেন। দেশের মাটি ও মানুষের কথা লিখেছেন এই কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত উপন্যাস ও ছোট গল্পের সংখ্যা আড়াইশোর বেশি। “তৃণভূমি”,”জনপথ জনপথ”,”অলীক মানুষ” সহ একাধিক উপন্যাস গ্রাম বাংলার জীবন্ত দলিল হয়ে রয়েছে। শিশু ও কিশোরদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র “গোয়েন্দা কর্নেল জনপ্রিয়। সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment