হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা গানের চিরকালের হেমন্ত। তিনি এক ও অদ্বিতীয় শিল্পী ছিলেন। ১৯২০ সালের ১৬ জুন এই প্রখ্যাত শিল্পীর জন্ম। বাংলা ও হিন্দিতে অজস্র গান তিনি গেয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায় ১৯৮৬ সালে সঙ্গীত -নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

