সেন্ট্রাল ইনস্টিটিউটে ১১ ইয়ং প্রফেশনাল নিচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইয়ং প্রফেশনাল পদে ১১ জনকে নিচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন কটন টেকনোলজিতে। নিয়োগ হবে সংস্থার বিভিন্ন ডিভিশনে। নিয়োগ হবে ১ বছরের চুক্তিভিত্তিতে। তবে ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ সর্বাধিক ৩ বছর বাড়তে পারে।
টেকনোলজি ট্রান্সফার ডিভিশনে— ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ১টি। কেমিস্ট্রি/ অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট অথবা অ্যাগ্রিকালচারাল সায়েন্সের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট/ ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ অপারেটিং সিস্টেম/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ কম্পিউটার গ্রাফিক্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেসিং ডিভিশনে— ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ৩টি। কেমিস্ট্রি/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলোজির গ্র্যাজুয়েট অথবা টেক্সটাইল টেকনোলজি/ অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন টেকনোলজি/ পাল্প অ্যান্ড পেপার টেকনোলজির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের জ্ঞান থাকলে ভাল।
কোয়ালিটি ইভ্যালুয়েশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট ডিভিশনে— ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ২টি। ফিজিক্সের গ্র্যাজুয়েট অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। টেক্সটাইল টেস্টিং ও এমএস অফিসে অভিজ্ঞতা থাকলে ভাল।
অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে— ইয়ং প্রফেশনাল-১ (YP-1): শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ফাইনাল অ্যাকাউন্ট, আইটি অ্যাপ্লিকেশন ও কম্পিউটার স্কিলের জ্ঞান থাকলে ভাল।
অ্যাডমিনিস্ট্রেশনে— ইয়ং প্রফেশনাল-১ (YP-1) (ইনফর্মেশন টেকনোলজি): শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ইয়ং প্রফেশনাল-১ (YP-1) (ইনফর্মেশন টেকনোলজি): শূন্যপদ ১টি। কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভাল।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক মাইনে মাসে ২৫,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ১৫ জানুয়ারি। সম্পূর্ণ বায়োডেটা, যাবতীয় প্রমাণপত্রের মূল ও জেরক্স সহ ইন্টারভিউয়ের জন্য রিপোর্টিং করতে হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে। এই ঠিকানায়: ICAR-CIRCOT, Adenwala Road, Near Five Gardens, Matunga, Mumbai 400 019. মনে রাখবেন ইন্টারভিউয়ের সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে পারবেন https://circot.res.in/ ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

