পশ্চিমবঙ্গ পুলিশে ১৬ ড্রাইভার, অপারেটর
কাজকেরিয়ার আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও ড্রাইভার পদে ১৬ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে। ড্রাইভের ছাড়া বাকি পদে নিয়োগ হবে পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সে এবং ড্রাইভের নিয়োগ হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে। সব পদগুলিতেই চাকরি হবে অস্থায়ী ও চুক্তির ভিত্তিতে।
সফটওয়্যার ডেভেলপার: শূন্যপদ ২টি। প্রথম শ্রেণির এমবিএ অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণির এমএসসি/ বি ই/ বি টেক ডিগ্রিধারীরা সফটওয়্যার ডিজাইনে দক্ষ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মাইনে মাসে ২৭,০০০ টাকা।
সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল: শূন্যপদ ৪টি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ ব্যাচেলর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্সের বিএসসি অথবা ডোয়েক থেকে ৩ বছরের “এ” লেভেল সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ইনস্টলেশন, মেন্টেনেন্সের কাজে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মাইনে মাসে ১৮,০০০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ৪টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে পারেন ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মাইনে মাসে ১৩,০০০ টাকা।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: শূন্যপদ ১টি। প্রথম শ্রেণির এমবিএ অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণির এমএসসি/ বি ই/ বি টেক ডিগ্রিধারীরা সফটওয়্যার ডিজাইনে দক্ষ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মাইনে মাসে ২৪,০০০ টাকা। ওপরে বলা পদগুলির বিজ্ঞপ্তি নং: 01/STF/2021.
ড্রাইভার: শূন্যপদ ৫টি। অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ১১,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ প্রাক্টিক্যাল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রার্থীদের কাজ করতে হবে কলকাতা, শিলিগুড়ি বা দুর্গাপুরে। ড্রাইভার পদের ক্ষেত্রে থাকবে ড্রাইভিং টেস্ট।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.policewb.gov.in ওয়েবসাইটে। এছাড়া ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এই ঠিকানা থেকে: The Additional Director General of Police, State Crime Records Bureau, West Bengal, Block-DJ, Sector-II, Salt Lake, Kolkata-91.
এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, জন্মতারিখের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র (আধার কার্ড) ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ভরা খামের ওপরে লিখবেন “Post Applied for………”.
এগুলি সহ আবেদনপত্র পাঠাবেন সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পদের ক্ষেত্রে ২৮ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: the Additional Director General of Police, Special Task Force, West Bengal. কিংবা Special Task Force, West Bengal, Udayachal Tourism Property (2nd) floor, Plot No- 3, DG – Block, Sector – II, Salt Lake, Kolkata-91 ঠিকানায় রাখা ড্রপবক্সেও হাতে হাতে আবেদনপত্র জমা করতে পারেন।
অন্যদিকে ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠাবেন ২৫ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: The Additional Director General of Police, State Crime Records Bureau, West Bengal, Block-DJ, Sector-II, Salt Lake, Kolkata-91. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। বিজ্ঞপ্তি নং: 01/STF/2021 ।। ড্রাইভার ।।
আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন: ।। বিজ্ঞপ্তি নং: 01/STF/2021 ।। ড্রাইভার ।।

