১৯-তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শুরু বাণিজ্য মেলা। সূত্রের খবর, কলকাতায় শুরু হল ১৯-তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। বেঙ্গল চেম্বার সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে স্টলের সংখ্যা কমিয়ে ৩৮০টি করা হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বাণিজ্য মেলা ৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলেও জানা যায়।

