গোসাবার রাঙাবেলিয়া দ্বীপের রূপকার তুষার কাঞ্জিলাল প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় শিক্ষক, সমাজসেবী, পদ্মশ্রী সম্মানে ভূষিত ও গোসাবার রাঙাবেলিয়া দ্বীপের রূপকার তুষার কাঞ্জিলাল (৮৪) প্রয়াত হলেন। গতকাল ২৯ জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পারিবারিক সূত্রের খবর, তাঁর জন্ম বাংলাদেশের নোয়াখালিতে ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৬৭ সালে শিক্ষকতার কাজ নিয়ে তিনি কলকাতা থেকে এসে পৌঁছেছিলেন সুন্দরবনের দুর্গম রাঙাবেলিয়া দ্বীপে। মূলত তাঁরই উদ্যোগে রাঙাবেলিয়া জুনিয়র হাইস্কুল পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয়। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন-সহ বিভিন্ন এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শোকবার্তায় জানিয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী, পরিবেশবিদ,…

Read More

প্রশান্ত মহাসাগরের জলে বাড়ছে অ্যাসিডের মাত্রা, বিপন্ন বিশেষ প্রজাতির খুদে কাঁকড়াঃ দাবি বিজ্ঞানীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলই কঠিন পদার্থ গলিয়ে দিচ্ছে অবলীলায়। অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্য। প্রশান্ত মহাসাগরে এমনই ঘটনা ঘটছে প্রতিনিয়ত, দাবি করছেন একদল বিজ্ঞানী। তবে এতে রহস্যের চেয়ে বাড়ছে অশনি সঙ্কেত। কারণ হিসেবে বিজ্ঞানীরা দাবি করেছেন, মহাসাগরের জলে ক্রমশই বাড়ছে অ্যাসিডের মাত্রা। তার প্রভাবেই বিশেষ প্রজাতির খুদে কাঁকড়ার বাইরের আবরণের মতো কঠিন পদার্থ গলছে। “সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট” বিষয়ক জার্নালে প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। গবেষণাপত্রে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার ছবি উঠে এসেছে। উপকূল অঞ্চল এলাকায় কাঁকড়াদের বাসভূমি বলা চলে। অর্থনীতির সঙ্গেও এদের যোগসূত্র রয়েছে।…

Read More

ধর্মীয় আচারে রাজনীতির রঙ, এন আর সি – সিএএ বিরোধিতায় দেবী সরস্বতী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন উৎসবের সাথে সাথে রাজনীতির রঙ এবার ধর্মীয় অনুষ্ঠানেও। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১ নং চেয়ারম্যান তথা কাউন্সিলার শাহওনওয়াজ (ডাম্পি) আলি মণ্ডল -এর অধীনস্থ ওয়ার্ডের নববালক সংঘের এ বছরের সরস্বতী বন্দনার থিম “NO NRC” ও “NO CAA”। আধার কার্ডের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। যার উপরেই লেখা রয়েছে “NO NRC” – “NO CAA”। এমনকী আদার কার্ডের সঙ্গে সঙ্গতি রেখে ইংরাজী হরফে নাম ঠিকানা ও আধার নম্বরেরও উল্লেখ করা হয়েছে। Saraswati Devi, C/o – Bramha, Kailash, Himalaya- 000 000. এছাড়া আধার নম্বর লেখা রয়েছে 0029 0001…

Read More