সন্তানধারণের ইচ্ছায় ডিম্বাণু সংরক্ষণ করলেন অভিনেত্রী এষা গুপ্তা, বিয়ের পরিকল্পনাও!
মুম্বাই: বলিউড অভিনেত্রী এষা গুপ্তা তার ভবিষ্যৎ সন্তানের জন্য ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, বিয়ের পর সন্তান নেওয়ার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করা উচিত। তাই, ভবিষ্যতে সন্তান নেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রাখতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ২০১৭ সালে এষা তার ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি মনে করি নারীদের জন্য ডিম্বাণু সংরক্ষণ করা একটি দারুন বিকল্প। এটি আমাদেরকে আমাদের জীবন ও কর্মজীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যখন আমি প্রস্তুত থাকব, তখন আমি সন্তান নিতে পারব।” এষা বর্তমানে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করছেন।…
Read More