ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনে ৬১ এক্সিকিউটিভ, ম্যানেজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬১ জনকে নিচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। এটি ভারত সরকারের একটি যৌথ উদ্যোগ। এক্সিকিউটিভ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিভিত্তিতে সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং ম্যানেজার নিয়োগ হবে জেনারেল ডিসিপ্লিনে। তবে ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে।
সিনিয়র এক্সিকিউটিভ (সিভিল) (পোস্ট কোড-SEC): মোট শূন্যপদ ৫৩টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক বা ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
সিনিয়র এক্সিকিউটিভ (এস অ্যান্ড টি) (পোস্ট কোড-SEST): মোট শূন্যপদ ৩টি। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল/ কম্পিউটার/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক বা ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
সিনিয়র এক্সেকিউটিভ (ইলেক্ট্রিক্যাল) (পোস্ট কোড-SEELE): মোট শূন্যপদ ২টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক বা ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারেল) (পোস্ট কোড-AMG): মোট শূন্যপদ ১টি। যে কোনও শাখার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।
সিনিয়র এক্সিকিউটিভ (জেনারেল) (পোস্ট কোড-SEG): মোট শূন্যপদ ২টি। যে কোনও শাখার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসেবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৩১-১২-১৯৮৫ থেকে ৩১-১২-২০০০ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে ৩টি স্টেজে পরীক্ষার মাধ্যমে। প্রথম স্টেজে থাকবে কম্পিউটার বেসড পরীক্ষা, দ্বিতীয় ষ্টেজে থাকবে ইন্টারভিউ ও তৃতীয় স্টেজে থাকবে ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার কললেটার নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.nhsrcl.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (১০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৩০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NHSRCL/Vacancy Notice- 15/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

