WBBSEEducation Others 

মাধ্যমিকে কলকাতাকে পিছনে ফেলে জেলারই সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা আবহে ১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হল। মেধা তালিকায় ফের জেলার জয়জয়কার। প্রথম তিনে রয়েছে ৬ জন এবং প্রথম দশে ৮৪ জন।পর্ষদ সভাপতি জানালেন, ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি এবছর। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। সাফল্যের নিরিখে এই জেলার হার ৯৬.৫৯ শতাংশ। এর পর পশ্চিম মেদিনীপুর ও কলকাতার স্থান। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ।

সূত্রের খবর, প্রথম মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের অরিত্র পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় স্থানে ওন্দা হাই স্কুলের সায়ন্তন গড়াই। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাসের প্রাপ্ত নম্বরও ৬৯৩। তৃতীয় স্থানে রয়েছে কেন্দুয়া আইএইচআই হাইস্কুলের সৌম্য পাঠক। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। ভবানী চক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র ও রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতির প্রাপ্ত নম্বরও ৬৯০। ৬৮৯ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা। পঞ্চম স্থানে রয়েছে ৪ জন। বংশীহারী হাইস্কুলের অঙ্কিত সরকার, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের স্বস্তিক সরকার, বিক্রমপুর আর ডি হাইস্কুলের রশ্মিতা সিংহ মহাপাত্র ও গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের বিভাবসু মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৮।

নীচে দেখে নিন মাধ্যমিক উত্তীর্ণ প্রথম ২০ জনের নামের তালিকা

Related posts

Leave a Comment