Abhijit BanerjeeOthers 

গরিবের জন্য আরও উদার হওয়ার বার্তা: অভিজিৎ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সারা দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে সরকারকে আরও উদার হওয়ার কথা বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়েক বন্দোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, এই সময় গরিবদের হাতে আরও বেশি করে অর্থ দিতে হবে। রেশনিং ব্যবস্থা প্রসঙ্গে বলেন, ‘এক দেশ এক রেশন’ এই ব্যবস্থা পরে ভাবলেও চলতো। কিন্তু কে রেশন পাবে, আর কে পাবে না, এটা ভাবার উপযুক্ত সময় এখন নয়। সবাইকেই এই ব্যবস্থার সুযোগ দেওয়ার কথাও তিনি বলেন। তাঁর মত, বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার পেতে যথেষ্ট সময় লাগবে। এমন পরিস্থিতিতে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি করে টাকা দেওয়ার কথা বলেছেন তিনি। আগে যা দেওয়া হয়েছে তাও যথেষ্ট নয় বলেও তাঁর অভিমত।

Related posts

Leave a Comment