২৬৯ ইঞ্জিনিয়ার নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল শাখার ২৬৯ জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে অসমের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে।
ইরিগেশন ডিপার্টমেন্টের অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ওপেন ক্যাটেগরি শূন্যপদ মোট ৮৪টি (মহিলা ২৫)। বিভাজন– অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৬৩ (মহিলা ১৯)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ১৩ (মহিলা ৪)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৮ (মহিলা ২)।
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ডিগ্রিধারী হতে হবে। অথবা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র অ্যাসোসিয়েট মেম্বারশিপ পরীক্ষার পার্ট এ এবং বি পাশ হতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে। দূরশিক্ষার মাধ্যমে পাশ করে থাকলে আবেদন করা যাবে না। এছাড়া প্রার্থীকে অসমের স্থায়ীবাসিন্দা হতে হবে ও পিআরসি দাখিল করতে হবে। অথবা অসমের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,৭০০ টাকা।
ইরিগেশন ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ারের ওপেন ক্যাটেগরি শূন্যপদ মোট ১৫৩টি (মহিলা ৪৫)। বিভাজন– জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৩১ (মহিলা ৩৯)। জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ২০ (মহিলা ৬)। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২।
স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ বছরের ডিপ্লােমাধারী হতে হবে। দূরশিক্ষার মাধ্যমে পাশ করে থাকলে আবেদন করা যাবে না। এছাড়া প্রার্থীকে অসমের স্থায়ীবাসিন্দা হতে হবে ও পিআরসি দাখিল করতে হবে। অথবা অসমের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।
পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ওপেন ক্যাটেগরি শূন্যপদ মোট ৩০টি (মহিলা ১০)। বিভাজন– অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ২১ (মহিলা ৭)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ৭ (মহিলা ৩)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কেমিক্যাল): শূন্যপদ ১।
সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ কেমিক্যাল -এর একটির ডিগ্রিধারী হতে হবে। অথবা এর যে কোনও একটি শাখায় এএমআইই (ইন্ডিয়া) পার্ট এ এবং বি পাশ করে থাকতে হবে। রেগুলার কোর্সে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে ইংরেজি ছাড়া অসম রাজ্যের (অসমীয়া/ বাংলা/ বোরো) এই তিনটির অন্তত একটি অফিসিয়াল ভাষা জানতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,৭০০ টাকা।
প্রার্থিবাছাই হতে পারে স্ক্রিনিং/ লিখিত পরীক্ষা এবং মৌখিক/ ইন্টারভিউয়ের মাধ্যমে। এ সম্পর্কে সংযোজনী বা সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত পরে জানানো হবে। এইসব বিজ্ঞপ্তি পাবেন নীচে বলা ওয়েবসাইটে। শিলচর, জোরহাট, নগাঁও, তেজপুর, কোকরাঝাড় ও গুয়াহাটি – এই ৬টি জোনে ভাগ করে প্রতিটি জোনের অধীনস্থ জেলাগুলির প্রার্থীদের পরীক্ষা হবে। প্রয়োজনে জোন কমানো বা বাড়ানো হতে পারে।
দরখাস্তের ফি বাবদ সাধাঃ/ ইডব্লুএস প্রার্থীদের দিতে হবে ২৫০ (তফশিলি বা ওবিসি বা এমওবিসি হলে ১৫০) টাকা। বিপিএল প্রার্থীদের ফি দিতে হবে না। তবে দরখাস্তের সঙ্গে প্রমাণপত্রের জেরক্স পাঠাতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ফি দেবেন “NON TAX REVENUE, OTHER NON TAX REVENUE 0051 PSC, 105 STATE PSC APPLICATION FEE RECEIPT OF APSC” হেড অব অ্যাকাউন্টে।
দরখাস্ত করবেন www.apsc.nic.in ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে নিয়ে তা পূরণ করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত ভরা খামের ওপর যে পদের জন্য আবেদন করছেন তার নাম বোল্ড করে লিখতে হবে। পাঠাবেন এই ঠিকানায়: Deputy Secretary, APSC, Jawaharnagar, Khanapara, Guwahati-781022. পৌঁছনো চাই ২২ সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

