শুক্রগ্রহে প্রাণের সম্ভাবনার অস্তিত্ব ঘিরে চাঞ্চল্য

phosphine gas on venus

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিজ্ঞানী মহলে শক্রগ্রহের একটি নতুন আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পৃথিবীর প্রতিবেশী শুক্র গ্রহে ফসফাইন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই গ্যাস সাধারণত জৈব পদার্থ থেকে সৃষ্টি হয়। বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপপুঞ্জ ও চিলির অ্যাটাকামা মরুভূমিতে বসানো টেলিস্কোপের সাহায্যে শুক্রগ্রহের পৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার ওপরের মেঘের স্তরের আবহাওয়ার পর্যবেক্ষণ করছিলেন। এই সময়েই সেখানে ফসফাইন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দিনের বেলা শুক্রগ্রহের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। শুক্রগ্রহের বায়ুমণ্ডলে বেশিরভাগটাই কার্বন-ডাই অক্সাইড গ্যাস দ্বারা পূর্ণ।

সৌরমণ্ডলে পৃথিবী ছাড়া অন্য কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব নেই বলেই এতদিন ধারণা ছিল বিজ্ঞানীদের। সৌরমণ্ডলের বাইরে মহাকাশের অন্য কোনও গ্রহে প্রাণের সম্ভাবনা রয়েছে কিনা তার খোঁজ এখনও সম্ভব হয়নি। তাই দূর মহাকাশে নয়, এই সৌরমণ্ডলেই পৃথিবীর একেবারে কাছাকাছি গ্রহ শুক্রেই প্রাণের সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। শুক্রগ্রহে ফসফাইন গ্যাসের অস্তিত্ব তার সংকেত বহন করে। এই ফসফাইন গ্যাস পৃথিবীতে জৈব পদার্থ থেকে বের হয়। শুক্রগ্রহে এই গ্যাসের অস্তিত্বের অর্থ সেখানেও জৈব পদার্থ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই আবিষ্কারের কথা নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে ফসফাইন গ্যাস থাকলেই যে সেখানে প্রাণের অস্তিত্বও থাকবে সেরকম কোনও কথা নেই। যদি প্রাণের উপস্থিতি না থাকে তাহলে কী ভাবে সেখানে ফসফাইন গ্যাস প্রস্তুত হচ্ছে, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *