peddy furmOthers 

চাষ বাঁচাতে পারে জল,বৃষ্টির প্রতীক্ষায় পূর্ব বর্ধমান জেলার কৃষকরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পূর্ব বর্ধমান জেলার কৃষকরা পড়েছেন সমস্যায়। চাষের জমিতে জল নেই। ভারি বৃষ্টির অপেক্ষাতে রয়েছেন তাঁরা। চাষ বাঁচাতে পারে জল। তবে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
জেলায় সেভাবে বৃষ্টির দেখা নেই। ধান চাষ বাঁচাতে সমস্যায় পড়েছেন কৃষকরা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, সারা বছর তেমন বৃষ্টির আকাল না দেখা দিলেও হঠাৎ করেই বৃষ্টি উধাও হয়ে গিয়েছে। টানা দুই সপ্তাহ অনাবৃষ্টিতে জমিতে জল নেই। ভারি বৃষ্টিই একমাত্র চাষ বাঁচাতে পারে বলে মনে করছেন। অন্যদিকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশে মেঘের আনাগোনা শুরু হওয়াতে আশায় রয়েছেন কৃষকরা।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে পূর্ব বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা মনে করছেন বৃষ্টির প্রয়োজন রয়েছে।

আবার জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, রাজ্যে সবচেয়ে বেশি আমন ও আউশ ধান উৎপন্ন হয় এই জেলায়। এবারও লক্ষ্যমাত্রার বেশি জমিতে এই দুটি ধানের চাষ করেছেন কৃষকরা। এই সময় ভারী বৃষ্টি হলে ফলন আরও ভালো হবে বলে তাঁদের ধারণা। কৃষকদের আরও বক্তব্য, এখন ধানগাছ অনেকটা বড় হয়েছে। এই সময় জমিতে কয়েক ইঞ্চি করে জল দাঁড়িয়ে থাকলে ভালো হয়। ধান গাছে থোড় এসেছে। আবার অনেক জমিতে ধানের শিসও তৈরি । জলের অভাব দেখা দিলে ফলন কমার সম্ভাবনা থাকছে। কিছু জমিতে সেচ খালের জল পাওয়া যাচ্ছে। আবার অন্য জমিতে বাড়তি অর্থ খরচ করে মাটির তলার জল তুলে জমিতে দিতে হচ্ছে চাষ বাঁচাতে। এক্ষেত্রে খরচ কমে এবং রোগ পোকার হাত থেকেও বাঁচা যায়। বৃষ্টির প্রতীক্ষায় এখন কৃষকরা।

Related posts

Leave a Comment