দুর্গাপুর রাজবাড়িতে পুজো হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়ম রক্ষার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার করোনা পরিস্থিতিতে ভিন্নভাবে পুজো চলেছে দুর্গাপুর রাজবাড়ির দুর্গাপুজো। স্থানীয় সূত্রের খবর, প্রতিমা আনার জন্য ও বিসর্জনের সময় সেভাবে মানুষ না খুঁজে পাওয়ায় এবারে প্রতিমা না এনে প্রতিমার ছবি ঘটে রেখেই চলছে রাজবাড়ির পুজো। অন্যদিকে এবার দুর্গা দালানও মানুষ শুন্য।
পাশাপাশি ঢাকিরাও এই রোগ ছড়াতে পারে এমন আশঙ্কায় ঢাকিদেরও বলা হয় নি। এবারের পুজোতে রাজবাড়ির বংশধরদেরও উপস্থিতি নেই। জানা গিয়েছে, কেবলমাত্র বাড়ির সদস্যরাই পুজোর সময় উপস্থিত থাকবেন সেখানে। স্থানীয় সূত্রের আরও খবর, বাড়ির লোকেদের উপস্থিতিতে পুরোহিত নিয়ম-আচার পালন করছেন। এই উৎসবে মন খারাপ রাজবাড়ির বংশধরদেরও।
উল্লেখ্য, প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই পুজো। পুরানো ভূপালপুর রাজবাড়ির দুর্গাপুজো হিসেবেও খ্যাত। ইতিপূর্বে করোনা কালে রাজা ভূপাল চন্দ্র রায়চৌধুরীর বংশধরেরা ঘট পুজো করবেন বলে ঘোষণা করেছিলেন।

