LHM CollegeHealth Others 

১৭৯ সিনিয়র রেসিডেন্ট নিচ্ছে লেডি হার্ডিংজ মেডিক্যাল কলেজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৭৯ সিনিয়র রেসিডেন্ট নিচ্ছে দিল্লির লেডি হার্ডিংজ মেডিক্যাল কলেজে। নিয়োগ হবে অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সি, অ্যানেস্থেসিয়া, মেডিসিন, সার্জারি, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নেকোলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি, ডেন্টাল-সহ মোট ২৪টি ডিপার্টমেন্টে।

সিনিয়র রেসিডেন্ট: শূন্যপদ ১৭৯টি (অসং ৭৫, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ১২, ওবিসি ৫২, আর্থিকভাবে দুর্বল ২৩ এবং এসবের মধ্যে থেকে ২১টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত)। বিস্তারিত তথ্য পিডিএফে।

ডিপার্টমেন্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা:- ১) অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি: এমবিবিএস ডাক্তারদের মেডিসিন/ সার্জারি/ ফরেন্সিক মেডিসিন/ অর্থোপেডিক্স/ ইএনটি/ অপথ্যালমোলজি/ অ্যানেস্থেসিয়া/ সাইকিয়াট্রি/ ডার্মাটোলজি/ রেডিওলজি -এর যে কোনও একটির স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী এবং মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত/ অনুমোদিত স্পেশ্যালিটি থাকতে হবে। এছাড়া অবশ্যই দিল্লি মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে অথবা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন, তার প্রমাণপত্র দেখাতে হবে। পিজি ডিগ্রি/ ডিপ্লোমা-র মেয়াদ শেষ করে থাকতে হবে নীচে বলা রেজিস্ট্রশন ও লিখিত পরীক্ষার তারিখের আগে। ২) ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জারি: গ্র্যাজুয়েট প্রার্থীদের বিডিএস ডিগ্রিধারী ও ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি স্পেশ্যালিটির এমডিএস ডিগ্রিধারী হতে হবে। এছাড়া পিজি ডিগ্রি/ ডিপ্লোমা-র মেয়াদ শেষ করে থাকতে হবে। ৩) বাকি সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে এমবিবিএস ডাক্তারদের স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে এবং মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত/ অনুমোদিত স্পেশ্যালিটি থাকতে হবে। এছাড়া অবশ্যই দিল্লি মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে অথবা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন, তার প্রমাণপত্র দেখাতে হবে। পিজি ডিগ্রি/ ডিপ্লোমা-র মেয়াদ শেষ করে থাকতে হবে নীচে বলা রেজিস্ট্রশন ও লিখিত পরীক্ষার তারিখের আগে।

সব ক্ষেত্রেই বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং তফশিলি-প্রতিবন্ধীরা ১৫ ও ওবিসি-প্রতিবন্ধীরা ১৩ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

প্রার্থিবাছাইয়ের জন্য ওয়াক-ইন-অ্যসেসমেন্ট হবে। তবে প্রতিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের আগে একদিন রেজিস্ট্রশন ও লিখিত পরীক্ষা হবে তারপর একদিন অ্যাসেসমেন্ট হবে। ডিপার্টমেন্ট অনুযায়ী রেজিস্ট্রশন ও লিখিত পরীক্ষা এবং অ্যাসেসমেন্টের (ইন্টরভিউ) তারিখ পাবেন পিডিএফে। ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখে শন্যপদের ৩ গুণ প্রার্থীকে ডাকা হবে। চূড়ান্ত বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে। লিখিত পরীক্ষার রেজাল্ট জানা যাবে www.lhmc-hosp,gov.in ওয়েবসাইটে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রের মূল এবং সেসবের ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। বিস্তারিত বিবরণ পাবেন পিডিএফে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি হলে ৩০০) টাকা। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। নির্ধারিত দরখাস্তের ফর্ম পূরণ করে দরখাস্ত করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment