Earthquake-3Others 

তুরস্কের ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভূমিকম্পে তুরস্কে মৃত্যুর সংখ্যা বাড়ল। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন। উল্লেখ করা যায়, দেশের পশ্চিম উপকূলবর্তী ইজমির প্রদেশ ও গ্রিসের সামোস শহরে আছড়ে পড়ে ভূমিকম্প। তার জেরে স্বল্প সুনামির প্রভাবও পড়ে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৬.৬। সূত্রের আরও খবর, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮৫০টি আফটারশক অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে ইজমির শহরে প্রায় ২০টির মতো বহুতল ভেঙে পড়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় জখম ৬৮২ জন। ২১৪ জন এখনও চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment