হাতের কব্জির রেখাও ভাগ্যের ওপর প্রভাব ফেলে: জেনে নিন স-বিস্তারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আপনার ভাগ্যে কী রয়েছে তা মূলত জানা যায় হাতের রেখা দেখে। জোতিষচর্চা ও জোতিষশাস্ত্র মতে, ভাগ্যের বাছ-বিচার করা হয় হাতের রেখা দেখে। তবে কব্জির রেখা থেকে ভাগ্য জানা যায় এ ধারণা অনেকেরই নেই। এই রেখা কীভাবে আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে তা জেনে নেওয়া যেতে পারে। জোতিষশাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, হাতের কব্জির এই রেখাগুলোকে বলা হয় মণিবন্ধ রেখা ৷ হাতের রেখার মতোই অতি গুরুত্বপূর্ণ মণিবন্ধের এই রেখাগুলি,তা আমরা অনেকেই জানি না।
একঝলক দেখে নেওয়া যেতে পারে, এই রেখা কীভাবে আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলতে সক্ষম। জোতিষবিদরা এক্ষেত্রে জানিয়েছেন, মণিবন্ধ থেকে বহির্ভূত রেখা যদি ত্রিভুজাকৃতি ধারণ করে তাহলে জাতক-জাতিকা নীতিবাদী ও গুপ্ত বিদ্যার অধিকারী হয়ে থাকেন । এই ধরনের রেখা যাঁদের রয়েছে তাঁরা একাধিক বাড়ির মালিক হন। অন্যদিকে মণিবন্ধ থেকে উদ্ধত হয়ে কোনও রেখা যদি নীচের দিকে নামে তাহলে তা অশুভ লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে।
রেখা বিচার-বিবেচনা করে জানানো হয়েছে, যদি কোনও পুরুষের হাতে শৃঙ্খলাকার মণিবন্ধ রেখা থাকে তবে তা পূর্ণ শুভ ফল প্রদান করে না। এ ক্ষেত্রে পুরুষ যতটা পরিশ্রম করে সেই প্রত্যাশা অনুযায়ী ফল মেলে না । পাশাপাশি এই ধরনের শৃঙ্খলাকার রেখা যদি স্ত্রী-র হাতে থাকে তাহলে বৈবাহিক জীবন ব্যতিব্যস্ত হয়। দ্বিতীয় কোনও সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, মণিবন্ধ থেকে উৎসারিত হয়ে যদি দুটি রেখা বুধ পর্বতাভি মুখে চলে সেক্ষেত্রে সেই ব্যক্তির সফল ও খ্যাতনামা উদ্যোগপতি হওয়ার সম্ভাবনা থাকে।
জোতিষশাস্ত্র মতে আরও জানানো হয়েছে,যদি তিনটি মণিবন্ধ রেখার এক অথবা দুই স্থান খণ্ডিত হয়ে থাকে তাহলে জাতক-জাতিকা অভিমানের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। মণিবন্ধ হতে উৎপন্ন হওয়া কোনও রেখা যদি রাহুর ক্ষেত্রের দিকে প্রসারিত হতে থাকে তাহলে জাতকের জীবন সংঘর্ষময় হয়ে ওঠে। তবে জাতক-জাতিকা সংঘর্ষের মধ্য দিয়ে সাফল্য লাভ করে থাকে। আবার মণিবন্ধ থেকে উদ্ভূত কোনও রেখা যদি শুক্র পর্বতাভিমুখে পৌঁছায় তাহলে প্রণয় সম্বন্ধ অত্যন্ত খোলামেলা হয়ে থাকে। পাশাপাশি মণিবন্ধ হতে উদ্ভূত রেখা যদি শনির পর্বতে প্রসারিত থাকে এবং মস্তিষ্ক রেখা বক্র থাকে তাহলে চোর স্বভাব বিশিষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।

