Baury Caltural BoardOthers 

রাজ্যে ‘বাউরি কালচারাল বোর্ড’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার ‘বাউরি কালচারাল বোর্ড’ গড়ে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর। সূত্রের খবর, বাঁকুড়ার খাতড়ায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, বাঁকুড়া থেকে মানুষজন আমার কাছে গিয়ে জানিয়েছিলেন, এখানে বাউরি সম্প্রদায়ের অনেক মানুষ থাকেন। তাই ‘বাউরি কালচারাল বোর্ড’-এর চেয়ারম্যান বাঁকুড়া থেকেই করে দিলাম। ওই বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়া হল। স্থানীয়ভাবে এ বিষয়ে আরও জানা গিয়েছে, ওই বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বাঁকুড়ার দেবদাস দাস ও ভাইস চেয়ারম্যান হয়েছেন বাঁকুড়ার পরিতোষ বাউড়ি। এছাড়া ওই বোর্ডে থাকছেন পুরুলিয়া, বীরভূম ও পূর্ব-পশ্চিম বর্ধমানের প্রতিনিধিরাও।

Related posts

Leave a Comment