ahmed patel and diedOthers Politics 

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল(৭১)প্রয়াত হলেন। সূত্রের খবর, অক্টোবর মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর । গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যায় । কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন আহমেদ প্যাটেল ৷ সূত্রের আরও খবর, ৮ বারের সাংসদ আহমেদ প্যাটেল লোকসভায় ৩ বার এবং রাজ্যসভায় ৫ বার মেয়াদ পালন করেছেন।

১৯৭৬ সালে তিনি গুজরাটের ভরচ জেলাতে স্থানীয় সংস্থা নির্বাচনে লড়াই করে রাজনৈতিক জীবন শুরু করেন । পরে গুজরাট এবং কেন্দ্রের কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের আগস্টে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। গুজরাট রাজ্যসভার সাংসদও হন। ১৯৮৫সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সংসদের সচিব হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আহমেদ প্যাটেল সর্দার সরোবর প্রকল্পের তদারকি করার জন্য নর্মদা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ স্থাপনেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।

Related posts

Leave a Comment