Telecom InfrastructureOthers 

টেলিকম পরিকাঠামোয় আরও বিদেশি লগ্নির প্রস্তাবে সম্মতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদেশি লগ্নির প্রস্তাবে সম্মতি। সূত্রের খবর, টেলিকম পরিকাঠামোয় আরও বিদেশি লগ্নির প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি। উল্লেখ করা যায়, এটিসি টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের আরও ১২.৩২ শতাংশ অংশীদারি কেনার প্রস্তাব ছিল এটিসি এশিয়া প্যাসিফিকের। লগ্নির পরিমাণ ২৪৮০ কোটি টাকা। ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, এরফলে শাখা সংস্থাটিতে এটিসি এশিয়া প্যাসিফিকের মোট লগ্নি দাঁড়াল ৫৪১৭.২ কোটি টাকা। পূর্বে তাদের অংশীদারি ছিল ৮৬.৩৬ শতাংশ। এখন তা বেড়ে হবে ৯৮ শতাংশ। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আরও দাবি, ভারতে টেলি পরিষেবার বাজারের ব্যবসা বিস্তারের সম্ভাবনা বিদেশি লগ্নিকারীদের এ দেশ সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তুলেছে। এটা এটিসি-র লগ্নির ক্ষেত্রে স্পষ্ট হয়েছে। অন্যদিকে ভারতে টেলিকম পরিষেবা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি লগ্নি অনুমোদিত। তবে ৪৯ শতাংশ পর্যন্ত সরাসরি বা সরকারের সম্মতি ছাড়াই করা যায়। এ বিষয়ে বেশি বিদেশি লগ্নির জন্য লাইসেন্স ও সুরক্ষার শর্তসাপেক্ষে কেন্দ্রের কাছে পূর্বে অনুমতি নিতে হয়।

Related posts

Leave a Comment