১৯৫ ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এফডিও নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), ফিশারি ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড অ্যালায়েড ক্যাডার এবং প্ল্যান্ট ম্যানেজার/ সমতুল পদে ১৯৫ জনকে নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে যথাক্রমে অসমের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট এবং ডেয়ারি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয় তথা অসমের স্থায়ীবাসিন্দারা আবেদন করতে পারবেন। উপযুক্ত বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৭১টি (ওপেন ক্যাটেগরি ৫৩ (এরমধ্যে মহিলা ১৬), ওবিসি/ এমওবিসি ৫৪ (এরমধ্যে মহিলা ১৬), তঃজাঃ ৭ (এরমধ্যে মহিলা ২), তঃউঃজাঃ (পি) ১৮ (এরমধ্যে মহিলা ৫), তঃউঃজাঃ (এইচ) ২২ (এরমধ্যে মহিলা ৭), আর্থিকভাবে দর্বল ১৭ (এরমধ্যে মহিলা ৫) এবং এসবের মধ্যে থেকে ৭টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত)।
এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোম কোর্স পাশ হতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক -এর অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়সের হিসাব করা হবে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা এবং অন্যান্য ভাতা।
ফিশারি ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড অ্যালায়েড ক্যাডার: শূন্যপদ ৭টি (ওপেন ক্যাটেগরি ৩ (এরমধ্যে মহিলা ১), ওবিসি/ এমওবিসি ২, তঃউঃজাঃ (পি) ১, আর্থিকভাবে দুর্বল ১)।
বি এফ এসসি বা মাস্টার অফ সায়েন্স (ফিশারিজ) ডিগ্রিধারী হতে হবে। ফিশারি ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,৭০০ টাকা এবং অন্যান্য ভাতা।
প্ল্যান্ট ম্যানেজার/ সমতুল (যেমন – চিলিং প্ল্যান্ট সুপারভাইজর (সিপিএস)/ অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেয়ারি এক্সটেনশন অফিসার (এআরডিইও)/ অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিবিউশন অফিসার (এডিও)) পদ: শূন্যপদ ১৭টি (ওপেন ক্যাটেগরি ৫ (এরমধ্যে মহিলা ২), তঃজাঃ ২ (এরমধ্যে মহিলা ১), তঃউঃজাঃ (পি) ৩ (এরমধ্যে মহিলা ১), তঃউঃজাঃ (এইচ) ২, আর্থিকভাবে দুর্বল ১)।
ডেয়ারি টেকনোলজির স্বীকৃত ডিগ্রিধারী হতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,৭০০ টাকা এবং অন্যান্য ভাতা।
ওপরে বলা ৩টি পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিবন্ধকতা ও ইডব্লুএস সার্টিফকেট দাখিল করতে হবে। বয়ান ডাউনলোড করবেন www.apsc.nic.in ওয়েবসাইটের “ফর্মস অ্যান্ড ডাউনলোডস” থেকে।
দরখাস্তের ফি, প্রসেসিং চার্জ এবং প্রসেসিং চার্জের ওপর ট্যাক্স বাবদ দিতে হবে মোট ২৮৫.৪০ টাকা। তফশিলি/ ওবিসি/ এমওবিসিদের ক্ষেত্রে দরখাস্তের ফি ১৫০ টাকা। অর্থাৎ দিতে হবে মোট ১৮৫.৪০ টাকা। বিপিএল এবং শারীরিক প্রতিবন্ধীদের দিতে হবে কেবল প্রসেসিং ফি ও ট্যাক্স। অর্থাৎ কেবল ৩৫.৪০ টাকা। ফি দেবেন ৩১ জনুয়ারির মধ্যে।
দরখাস্ত করবেন অনলাইনে এপিএসসি -র রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে। আবেদন করার পদ্ধতি-সহ সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ১৪/ ২০২০ । অফিসিয়াল ওয়েবসাইট http://www.apsc.nic.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

