ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার সূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হ্যামিল্টনদের সূচি। সূত্রের খবর, নতুন বছরের ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় সূচি তৈরি হয়েছে। উল্লেখ করা যায়, এই বছরে প্রায় ২৩টি এফ-ওয়ান রেসিং প্রতিযোগিতা হবে। যা শুরু হবে মার্চ মাসে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ১৯ মার্চ প্রথম রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এ বিষয়ে আরও জানা যায়, বছরের শেষ প্রতিযোগিতা হবে দুবাইয়ে। প্রসঙ্গত, গত বছর করোনা আবহে বছরে প্রায় ১৭টি রেসিং প্রতিযোগিতা হয়েছিল। এবার ৪টি এফ-ওয়ান প্রতিযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

