বিপর্যয় মোকাবিলায় পুরস্কার ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যয় মোকাবিলায় পুরস্কার। সূত্রের খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে তাঁর নামাঙ্কিত বিপর্যয় মোকাবিলা পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, ভূ-প্রকৃতিগত বিপর্যয়, মূলত ধস নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার পেলেন রাজেন্দ্রকুমার ভাণ্ডারি। এ বিষয়ে আরও জানা যায়, এই পুরস্কার পেয়েছে সাসটেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি।

