Thailand OpenOthers Sports 

তাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে পরাজিত সাত্ত্বিকরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ চার থেকেই বিদায় সাত্ত্বিকদের। সূত্রের খবর, তাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের সেমিফাইনাল থেকে ছিটকে গেল সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ১৮-২১ ও ১৮-২১ ফলাফলে তাঁরা পরাজিত হলেন অ্যারন চিয়া এবং সু য়িক জুটির বিরুদ্ধে। উল্লেখ করা যায়, মিক্সড ডাবলসের শেষ চারেও পরাজিত হল সাত্ত্বিক-অশ্বিনী পোনাপ্পা জুটি। ওই ম্যাচে ২০-২২, ২১-১৮ ও ১২-২১ ফলাফলে ভারতীয় জুটিকে হারিয়ে দিয়েছে তাইল্যান্ডের দেচাপোল পুয়াভারানুক্রো ও সাপসিরে তেরাত্তানাচাই জুটি।

Related posts

Leave a Comment