এবার সব স্বাস্থ্যকর্মীরাই উঠতে পারবেন স্পেশ্যাল ট্রেনে

train and health staff

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:এবার লোকাল ট্রেনের নিয়মে বদল হচ্ছে। রাজ্যের আবেদনে এখন থেকে ছাড় দিচ্ছে রেল। কারা পারবেন লোকাল ট্রেনে উঠতে। তা জেনে নেওয়া যাক। দ্বিতীয় দফার করোনা আবহের ঢেউ আছড়ে পড়তেই ট্রেন পরিষেবা বন্ধ হয়। এরপর থেকে কেবলমাত্র রেলকর্মীদের জন্য চলছে স্পেশ্যাল ট্রেন । এই অবস্থায় হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে রাজ্য সরকার আবেদন করেছিল, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে স্বাস্থ্যকর্মীদেরও যাতে ওই স্পেশ্যাল ট্রেনগুলিতে উঠতে দেওয়া হয় তার বন্দোবস্ত করা। রাজ্যের সেই আবেদনে সম্মতি দিল রেল।

উল্লেখ করা যায়,গত ৫ মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । শপথ গ্রহণ করার পর করোনা মোকাবিলায় আসরে নামে নব গঠিত সরকার। সম্পূর্ণ লকডাউন না হলেও আংশিক লকডাউনের কথা ঘোষণা করে রাজ্য সরকার । বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেন। তবে রেলকর্মীদের জন্য চালানো হচ্ছে স্পেশ্যাল ট্রেন । এবার থেকে রেলকর্মীদের জন্য চালু থাকা স্পেশ্যাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। সরকারি ক্ষেত্র ছাড়াও বেসরকারি ক্ষেত্রের সব স্বাস্থ্যকর্মীই উঠতে পারবেন স্পেশ্যাল ট্রেনগুলিতে । এই ট্রেনে ওঠার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন হবে পরিচয়পত্র। এক্ষেত্রে লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্রও।

করোনার প্রকোপ রুখতে বেশ কিছু বিধিনিষেধ জারি করে রাজ্য প্রশাসন। তার মধ্যে গণ পরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ৬ মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা আপাতত ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে । রেলের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তীতে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, সেজন্য হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এবার সেই আবেদন রাখল রেল কর্তৃপক্ষ ।

স্পেশাল ট্রেনে ওঠার ক্ষেত্রে নিয়মগুলি হল- সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের মান্থলি টিকিট কাটতে হবে। নোডাল অফিসারের থেকে আই কার্ডও নিতে হবে। পরিচয়পত্রও দেখাতে হবে। স্পেশ্যাল ট্রেনের টাইমটেবিল জেনে নিতে হবে সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *