অরক্ষিত পাখিদের নিরাপত্তার স্বার্থে উদ্যোগ

Bird-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘যশ’ ঘূর্ণিঝড়ের প্রাক্কালে অরক্ষিত পক্ষীকূল। এই সময়ে খড়কুটো, ডালপালা দিয়ে সযত্নে বাসা বাঁধে পাখিরা। ওই বাসায় ডিম ফোটে। উল্লেখ করা যায়, আম্ফানের মতো ঘূর্ণিঝড় যশ আসতেই বিপত্তি বেড়েছে। এই ‘নেস্টিং টাইম’ বা পাখির ঘর বাঁধার সময়ে ঝড়ের আভাস। প্রসঙ্গত, আম্ফানে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, সেন্ট্রাল পার্ক, ইডেন গার্ডেন্স ও ময়দান-সহ অনেক এলাকায় গাছ পড়ে পাখির বাসা বিধ্বস্ত হয়। সেই ঝড়ের ঝাপটায় মৃত্যুও হয়েছিল অসংখ্য পাখি ও বাচ্চার। এবারেও সেই আশঙ্কা পক্ষীপ্রেমীদের। একদিকে মানুষকে বাঁচাতে মরিয়া প্রশাসন। অন্যদিকে ডালে বাসা বাঁধা টিয়া, শালিক, বেনেবৌ ও বসন্তবৌরির দল আবারও বিপর্যয়ের মুখোমুখি। পাখিদের নিরাপত্তার স্বার্থে কলকাতা ও জেলাগুলির জন্য তাই হেল্পলাইন চালু করেছে বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। পাশাপাশি পক্ষীশাবক বাঁচাতে উৎসাহী যুবক-যুবতীরাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *