সতর্কতা-বিধি বজায় রেখে পুরীর জগন্নাথদেব দর্শন

Jagannath Mandir-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলছে পুরীর মন্দির। কমিটি সূত্রের খবর, করোনা সতর্কতা-বিধি বজায় রেখে খুলে দেওয়া হচ্ছে পুরীর মন্দির। আগামী ১৫ আগস্টের ছুটির পরেই মন্দির খুলে দেওয়া হবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, পুরীতে ১৬ আগস্ট থেকে শ্রী জগন্নাথদেব দর্শন করতে পারবেন। স্থানীয়রা নিয়ম মেনে সকলেই প্রবেশ করতে পারবেন। আগামী ২৩ আগস্ট থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও শ্রীক্ষেত্রে জগন্নাথদেব দর্শন করতে পারবেন।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দুটি ভ্যাকসিনের শংসাপত্র বা ২৪ ঘন্টা আগের আরটি-পিসিআর নেগেটিভের প্রমাণপত্র প্রয়োজন হবে। সূত্রের খবর, ওড়িশা সরকারের মুখ্য প্রশাসক আইএএস কৃষ্ণ কুমার, জেলা প্রশাসন ও মন্দিরের সেবায়েত সমিতি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, পুরনো রথ ভেঙে ফেলা হচ্ছে। ওই রথের চাকা ক্রয় করবেন কয়েকটি কর্পোরেট সংস্থা ও সাংস্কৃতিক সংগঠন। পরবর্তীতে বিধি মেনে দর্শনের জন্য ভক্তদের ছাড় দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *