টোকিও অলিম্পিকে সাত-সাফল্য

tokiyo and india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টোকিওতে পদক তালিকায় প্রথম পঞ্চাশে ভারত। দেশের অবস্থান ৪৮ তম স্থানে। ৪০ বছরের অলিম্পিক ইতিহাসে সেরা ফল ভারতের। সেই সাফল্যের সাত-কাহিনী একনজরে।

নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো-তে সোনা জয়ী হলেন। এটি ভারতের সেরা সাফল্য। পানিপতের খান্ডরা গ্রামের ২৩ বছর বয়সী এই যুবকের সাফল্যে গর্বিত দেশবাসী।

মীরাবাই চানুর সাফল্য। কর্ণম মালেশ্বরীর পর অলিম্পিক ভারোত্তোলনে রুপো জিতলেন তিনি। দীর্ঘ ২১ বছর পর এই সাফল্য পেলেন চানু। ২৬ বছর বয়সী এই কন্যা ২০২ কেজি ওজন তুলে রুপো জয়ী হলেন।

লাভলিনা বরগোহাই অলিম্পিকে পেয়েছেন সাফল্য। বিজেন্দ্র সিং ও মেরি কমের পর অলিম্পিক বক্সিং থেকে পদক আনলেন। ২৩ বছর বয়সী আসামের এই বক্সার মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগ থেকে পদক পেলেন।

রবি দাহিয়া টোকিও অলিম্পিক থেকে রুপো পেলেন। সুশীল কুমারের পর তাঁর এই শিরোপা। কুস্তিতে ৫৭ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিলেন তিনি। সোনপত জেলার নাহরি গ্রামের ২৩ বছর বয়সী যুবক দেশের মুখ উজ্জ্বল করলেন।

পি ভি সিন্ধু রিও অলিম্পিকে পেয়েছিলেন রুপো। টোকিও অলিম্পিক থেকে পেলেন ব্রোঞ্জ। ২৬ বছর বয়সী এই তারকা ব্যাটমিন্টন খেলোয়াড় দেশকে আবারও সম্মানিত করলেন।

বজরং পুনিয়া দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন। টোকিওতে ২৭ বছর বয়সী এই কুস্তিগীর পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কাজাখস্তানের প্রতিযোগীকে পরাজিত করে পদক পেলেন।

হকিতে ব্রোঞ্জ পেল ভারত। ৪১ বছরের প্রতীক্ষার সমাপ্তি। ভারতীয় পুরুষ হকি দল জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করে জয়ী হল ব্রোঞ্জ। মনপ্রীত সিংরা এই সাফল্য তুলে ধরলেন টোকিও অলিম্পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *