জলের গুণমান পরীক্ষায় নজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলের মান পরীক্ষা। সূত্রের খবর, জল স্বপ্নের অধীনে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল সরবরাহ করা হবে। এক্ষেত্রে পানীয় জলের গুণমান ঠিক রাখা প্রকল্পের অন্যতম একটি শর্ত রাখা হচ্ছে। রাজ্য সরকার এবার জলের গুণমান পরীক্ষার জন্য আশাকর্মীদের দায়িত্ব দেওয়ার কথা ভাবনা-চিন্তা শুরু করেছে। এ বিষয়ে আরও জানা যায়, বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট কিট-এর সাহায্যে জল পরীক্ষা করা হবে। প্রতি পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে সংশ্লিষ্ট আশাকর্মীর পারিশ্রমিকও। আশাকর্মীদের প্রতি মাসে অতিরিক্ত কিছু পারিশ্রমিক নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

