নতুন ক্লাবে লিওনেল মেসির প্রথম গোল

Messi-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন ক্লাবে পুরনো মেসিকে দেখা গেল। ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল মেসির গোল দেখার জন্য। খেলার ৭৪ মিনিটে সেই সময় এল। গতি বাড়িয়ে দৌড় শুরু করলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের মাথায় উঠে এলেন মেসি। এমবাপের বাড়ানো পাস থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করলেন মেসি। ম্যাঞ্চেস্টার সিটির ব্রাজিলীয় গোলকিপার এডারসন নীরব দর্শকের মতো দেখলেন। জীবনে এই প্রথম বার্সোলোনা ছাড়া অন্য কোনও ক্লাবের হয়ে গোল করলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। নতুন ক্লাব প্যারিস সাঁ জারমাঁ ২-০ ফলাফলে জয়ী হল। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শুরু। খেলার ৮ মিনিটের মাথায় গোল করে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন সেনেগালের ফুটবলার ইদ্রিসা গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *