মিহির সেনের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে মিহির সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩০ সালের ১৬ নভেম্বর তাঁর জন্ম হয়। ১৯৫৯ সালে পদ্মশ্রী ও ১৯৬৭ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। তাঁর জন্ম দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

