Michael Lee Ade-1Others 

রক শিল্পী মাইকেল লি অ্যাডে প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাইকেল লি অ্যাডে (৭৪) প্রয়াত হলেন। কিংবদন্তি রক শিল্পীর হিসেবে তিনি বিশ্বে পরিচিত হয়েছিলেন। ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবামটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ৭০ থেকে ৯০ দশক পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তাঁর ‘ডেড রিঙ্গার’, ‘মিডনাইট অ্যাট দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড’-সহ বহু অ্যালবাম। ৬ দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন। ৯০-এর দশকেও মিট লোফের হিট সিঙ্গল ‘আই উড ডু এনিথিং ফর লাভ’ তাঁকে এনে দেয় গ্র্যামি পুরস্কারের শিরোপা। ১৯৯৩ সালে ইউকে-র সর্বাধিক বিক্রিত সিঙ্গলের রেকর্ডও গড়েছিল এটি। পাশাপাশি অভিনয়ও করেছিলেন একাধিক ছবিতেও। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘দ্য রকি হরর পিকচার শো’ ও ‘ফাইট ক্লাব’ প্রভৃতি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।

Related posts

Leave a Comment