আইটিএফ বিশ্ব রাঙ্কিং টেনিস ফাইনালে রাসলান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইটিএফ জুনিয়র বিশ্ব রাঙ্কিং টেনিসের ফাইনালে রাশিয়ার রাসলান তিউকায়েভ। পুরুষদের অনূর্ধ্ব-১৮ বিভাগের শেষ চারের ম্যাচে রুশ খেলোয়াড় ৬-১ ও ৬-১ ফলাফলে পরাজিত করলেন সাহেব সোধিকে। অন্যদিকে অন্য ম্যাচে সহজেই জয় পেলেন আমন দাহিয়া। তিনি পরাজিত করেছেন ৬-২ ও ৬-২ ফলাফলে আরিয়ান শাহকে। পাশাপাশি মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে পরাজিত হলেন শ্রুতি আলাওয়াট। ৬-২ ও ৬-০ ফলাফলে তিনি পরাজিত হলেন তাইল্যান্ডের লালানা তারারুদে। অন্য ম্যাচে সহজেই জয়ী হয়েছেন দারিয়া সাচনেভা।

