বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক ও জনসেবামূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি-স্বরূপ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানো হয় ৷ এরপর বিবৃতি প্রকাশের মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্য-র প্রতিক্রিয়া “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে,তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি। ” বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা চলেছে বিভিন্ন মহলে। (ছবি:সংগৃহীত)

