বিকল্প জীবিকা ও ভেষজ আবির তৈরির উৎসাহ

Harbal Abir-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফুলের আবির প্রসারে উদ্যোগী রাজ্য। দোল-হোলি বা বিভিন্ন উৎসবে প্রকৃতির রঙের সমারোহ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবার আসরে রাজ্য সরকার। বিভিন্ন ফুল, পাতা ও শিকড় থেকে ভেষজ আবির তৈরির বিষয়টি এখন সবারই প্রায় জানা। উল্লেখ করা যায়, রাসায়নিক মেশানো আবির থেকে মুক্তির জন্য অনেকেই ভেষজ আবিরের সন্ধান করে থাকেন। এ রাজ্যে এই বিষয়ে প্রথম পথ দেখিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

স্থানীয় সূত্রের খবর, পালং বা নিমপাতা মিশিয়ে সবুজের ছোঁয়া লাগিয়ে বা পলাশে কমলা হলুদের আভা সংযুক্ত করা ভেষজ রঙের ব্যবহার নিয়ে চর্চা চলেছে। আবার অপরাজিতার পাপড়ি, রক্তগোলাপ প্রভৃতি আবিরের উপকরণ হিসেবে ব্যবহার চলেছে। রাঢ়বঙ্গের বা মানভূমের মাদার গাছের ছাল গোলাপির উপকরণ। টকটকে লালের জন্য বিট, টোম্যাটো বা লিপস্টিক প্ল্যান্টের উপকরণগুলি দোলের রং তৈরির ক্ষেত্রে ব্যবহার চলছে।

স্থানীয় প্রশাসন ও উদ্যোগী মানুষদের সহায়তায় গ্রামের মানুষকে বিকল্প জীবিকার সন্ধান দেওয়ার পাশাপাশি ভেষজ উপকরণে আবিরের চর্চায় উৎসাহ বেড়েছে। উল্লেখ্য, গোটা রাজ্যে এই আবিরের বাজার তৈরি করতে প্রয়াস নেওয়ার বিষয়টিও চলেছে। রাজ্যের বিভিন্ন দুর্লভ কৃষিজ উৎকর্ষ বা প্রাকৃতিক সম্পদের মতো ভেষজ বা প্রাকৃতিক আবিরের বিপণনের ক্ষেত্রেও প্রচেষ্টা নিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *