রেনেসাঁস যুগের অন্যতম শিল্পী রাফায়েল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৪৮৩ সালের ৬ এপ্রিল রাফায়েল ইতালির আরবিনো শহরে জন্মগ্রহণ করেন। এই দিনেই তাঁর প্রয়াণ হয়েছিল। ১৫২০ সালের ৬ এপ্রিল তিনি প্রয়াত হন। রাফায়েল ছিলেন রেনেসাঁস যুগের চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম প্রধান শিল্পী। তাঁর বাবা জিওভানি দ্য সানতি গীর্জার বেদীতে কারুচিত্র আঁকার কাজে দক্ষ ছিলেন। তাঁর বাবার কাছ থেকেই ছবি আঁকার প্রথম পাঠ শুরু হয়।
রাফায়েলের আঁকা ছবি যেমন সুন্দর ছিল, পাশাপাশি তাঁর চেয়েও সুন্দর ছিল তাঁর দেহের গঠন। পুরো যেন স্বর্গের দেবদূতের মতাে। তাই তাঁকে দেবদূতও বলা হতাে। ১৫১৪ সালে রোমের সেন্ট পিটার্স গীর্জার প্রধান স্থপতি হিসেবে নিযুক্ত করা হয় রাফায়েলকে। এছাড়াও তাঁকে রােমের সকল ধর্মমন্দির ও গীর্জার প্রধান কর্মকর্তা ও তত্বাবধায়ক পদে নিযুক্ত করা হয়। এই মহানশিল্পী মাত্র ৩৭ বছর বয়সে সকলকে বিদায় জানিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাঁর প্রয়াণে গভীর শ্রদ্ধা।

