agriculture and weatherBreaking News Others 

স্বল্প বৃষ্টিতে কাটেনি তাপপ্রবাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে সামান্য বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ,এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে জানানো হয়েছে,পুবালি হাওয়ায় জলীয়বাষ্প প্রবেশ করছে। এই সব জলীয়বাষ্প বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলের ছোটনাগপুর মালভূমিতে গিয়ে মেঘের সঞ্চার হবে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অল্প বৃষ্টি হয়েছে। তবে গরম কমেনি। তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের ইঙ্গিত।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment