weather todayBreaking News Others 

আবহাওয়া বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরিবর্তন হতে শুরু করবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টির ইঙ্গিত। গরমের অস্বস্তিও থাকবে। আবার বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়া বয়ে যাবে । তার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে তামিলনাডু পর্যন্ত বিস্তৃত রয়েছে । আবহাওয়া দফতর সূত্রে আরও জানা যায়, একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment