আত্মহত্যার প্রবণতা : গভীর বিশ্লেষণ

suicide and memories

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আত্মহত্যার মতো ঘটনার প্রবণতা বাড়ছে। দেশে এই ধরণের ঘটনা ঘিরে জোর চর্চাও চলেছে। কেন এই ধরণের ঘটনা আকছার ঘটছে, তা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন। একটি পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে,ভারতে দৈনিক ৩০০-র বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। এক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলছেন,চাওয়া ও পাওয়ার মধ্যে মাত্রাজ্ঞান ও বাস্তববোধ না থাকলে হতাশায় ডুবে যাওয়া স্বাভাবিক। তা থেকেই মূলত এই ধরণের আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে মনোবিজ্ঞানীদের পরামর্শ, জীবনের সব ক্ষেত্রে মাত্রাজ্ঞান ও বাস্তববোধ অত্যন্ত জরুরি। এসবের অভাব হলেই মানুষ ভারসাম্য হারিয়ে বসতে পারে। সতর্ক থাকাটা জরুরি। মনোবিজ্ঞানীরা আরও জানিয়েছেন,পূর্বে এই ধরণের ঘটনা ঘটলেও তা অনুপাতে কম ছিল। বর্তমান সমাজ ব্যবস্থায় এই বিষয়ের নেপথ্যে রয়েছে “প্রতিযোগিতা”।

এক্ষেত্রে চাপ সহ্য করতে না পেরে অনেকেই এই পথ বেছে নিচ্ছেন। সবাই মানসিক চাপ সহ্য করতে পারেন না। এক্ষেত্রে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীদের বক্তব্য,প্রতিকার হিসাবে অন্যতম পথ হল-পড়ুয়াদের মনোবিজ্ঞানের প্রাথমিক ধারণা দেওয়া। অবিভাবক,শিক্ষক সহ সংশ্লিষ্ট পরিমণ্ডলকে সহনাভূতিশীল হতে হবে। “তুমি পারবে” এই মনোভাব দেখাতে হবে। তাহলেই এই প্রবণতা অনেক কমবে। (ছবি: সংগৃহীত)

(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *