গরমের অস্বস্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মেঘলা আকাশ। তবে নেই স্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রের খবর,তাপমাত্রা বাড়বে অতিমাত্রায়। দেশব্যাপী আবহাওয়ার বদল দেখা যাচ্ছে ৷ কোথাও প্রবল বৃষ্টি। কোথাও বৃষ্টির দেখা নেই। আবার কোথাও গরম হাওয়া জনজীবন নাজেহাল করে তুলেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আরও বলা হয়েছে, আজ ৮ জুন সকাল থেকে কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলি মেঘের আচ্ছাদনে ঢাকা থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও তা পরবর্তী সময়ে বাড়বে। ৪০ ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা। (ছবি: সংগৃহীত)

