আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিলবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। রবিবারের মধ্যে গোটা রাজ্যে মৌসুমী বায়ু প্রভাবিত হয়ে পড়বে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে জানানো হয় । (ছবি: সংগৃহীত)

