আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা সেভাবে নেই। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ তৎসংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তাপমাত্রা ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। (ছবি: সংগৃহীত)

