আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিঘায় সক্রিয় মৌসুমী রেখা। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়ে যাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মাঝে রোদের ঝলকানিও থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতা শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

