horoscopeOthers Politics 

আজকের রাশিফল

শুক্রবার ১৬ ভাদ্র ১৪২৯; ই: ০২ সেপ্টেম্বর ২০২২

♈/মেষ (Aries): আজ অজানা উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকায় অনেক আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকরির সম্ভাবনায় গৃহীত ভ্রমণ ইতিবাচক ফল দেবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। শুভ সংখ্যা: ১

♉/বৃষ (Taurus): শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপে ব্যস্ত থাকা প্রয়োজন। আজ কোনও অনুষ্ঠানে বন্ধুদের সাথে প্রচুর অর্থ ব্যয় করতে হলেও আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। অংশীদারদের সহজভাবে নেওয়া ঠিক হবে না। কোনও কৌতুককর আলোচনার সময় কোনও পুরোনো সমস্যার জন্য বিতর্ক বাধার আশঙ্কা। শুভ সংখ্যা: ৯

♊/মিথুন (Gemini): আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা মানসিক চাপের সৃষ্টি করবে। সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজ আর্থিক বিনিয়োগ খুব চিন্তা করে করা প্রয়োজন। আজ সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা পরিলক্ষিত হবে। শুভ সংখ্যা: ৭

♋/কর্কট (Cancer): শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে সময় কাটবে। আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন এবং যতটা সম্ভব সঞ্চয় শুরু করা দরকার। বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ বাড়বে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা অনেক ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দিতে পারে। শুভ সংখ্যা: ১

♌/সিংহ (Leo): সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হওয়ার ফলে অবিশ্বাস্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় নতুন উদ্দীপনা দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। কর্মক্ষেত্রে আজ কিছু ভালো কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭

♍/কন্যা (Virgo): পারিবারিক চিকিৎসায় খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আজ ভাই বা বোনের কাছ থেকে সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ায় পুরো পরিবার আনন্দিত হবে। প্রেমের ক্ষেত্রে কামুক উন্মাদনা সম্পর্কের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra): আনন্দদায়ক ভ্রমণ ও সামাজিক জমায়েত ভারমুক্ত এবং খুশি রাখবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দিনের শেষে কিছু বিনোদনমূলক কাজ করা যেতে পারে। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। নিজের কাজ পর্যালোচনা করে দেখা প্রয়োজন।শুভ সংখ্যা: ১

♏/বৃশ্চিক (Scorpio): নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে ফলপ্রসূ হবে। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া সমর্থন নতুন উদ্দীপনা ও প্রত্যয় বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ২

♐/ধনু (Sagittarius): শিশুসুলভ স্বভাব কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে রাখবে। আজ কোনও সহায়তা ছাড়াই অর্থ উপার্জণ করা সম্ভব হয়ে উঠবে। কর্মক্ষেত্র আশানুরূপ হবে। আজ দিনটিকে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

♑/মকর (Capricorn): কিছু পরিবারের কিছু সদস্য ঈর্ষাণ্বিত হয়ে বিরক্ত করতে পারে। কিন্তু মেজাজ হারানো ঠিক হবে না। আজ, ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। শুভ সংখ্যা: ৮

♒/কুম্ভ (Aquarius): আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য যোগচর্চা করা প্রয়োজন। সন্তানদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারের সদস্যরা জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। শুভ সংখ্যা: ৬

♓/মীন (Pisces): কোনও বন্ধু মুক্ত মানসিকতা ও ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আকস্মিক আর্থিক উন্নতি তাৎক্ষণিক খরচগুলি সুবিধাজনক করে তুলবে। আবেগজনিত ঝামেলা বিপদে ফেলতে পারে। কাজের পরিবর্তনে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৪

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment