নিম্নচাপের পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত। এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এছাড়া দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ উপকূলবর্তী এলাকায় । আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত চলছে পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে । রোদের তীব্রতা রয়েছে। গরমের প্রভাব থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে বলে জানানো হয়েছে।
(ছবি: সংগৃহীত)

