আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাওয়া বদল হতে চলেছে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর,বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর জেরে জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। আগামীকাল ২৫শে ডিসেম্বর বড়দিনে বেড়ে যাবে তাপমাত্রা। এক্ষেত্রে বলা হয়েছে, স্বাভাবিকের ওপর থাকবে দিন ও রাতের তাপমাত্রা। বৃষ্টির পূর্বাভাস নেই। (ছবি:সংগৃহীত)

