হার ভারতের : সিরিজ ১-১
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৬ রানে জয়ী হল লঙ্কাবাহিনী। টস পরাজিত হয়ে প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলে শ্রীলঙ্কা। এর প্রত্যুত্তরে ৮ উইকেটে ১৯০ রান তোলে ভারতীয় দল।এই ম্যাচের ফলাফল:শ্রীলঙ্কা ২০৬-৬ (২০) । ভারত ১৯০-৮(২০) । ম্যাচ সেরা হয়েছেন দাসুন সনকা। তিনি ২২ বলে অপরাজিত ৫৬ রান করেছেন। সিরিজ ১-১ করে দিল শ্রীলঙ্কা। (ছবি:সংগৃহীত)

